গঙ্গাচড়ায় বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮

 

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতায় এ বছর শতভাগ বিদ্যুতায়নের জন্য তিস্তার চরাঞ্চলে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তিস্তার গতিপথ পরিবর্তন হওয়ায় গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতুর সংযোগ সড়কের চরইচলি এলাকার এসকেএস বাজারের পূর্ব পাশে পানির তোড়ে চারটি খুঁটি হেলে পড়ে। একই সঙ্গে হেলে পড়েছে একই লাইনের আরো চারটি খুঁটি। তাছাড়া বিনবিনা এলাকায় আরো দুইটি খুঁটি হেলে পড়েছে। এসব খুঁটি পনের দিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে।  রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর গঙ্গাচড়ার জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান মিয়া বলেন, যত দ্রুত সম্ভব খুঁটিগুলো ঠিক করা হবে