জলাবদ্ধতা কাটিয়ে আমনের চারা রোপণে ব্যস্ত কৃষক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় দুই সপ্তাহের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা কাটিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আমনের চারা রোপণের কাজে। আর কোনো দুর্যোগ না হলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠবেন বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার খাদা গ্রামের কৃষক আ. রশিদ বলেন, বৃষ্টির কারণে চাষাবাদ বন্ধ ছিল। ভেবেছিলাম এ বছর আমন উত্পাদন হবে না। কিন্তু আবহাওয়ার উন্নতিতে মাঠে জমে থাকা বৃষ্টির পানি অনেকটা নেমে যাওয়ায় এখন আর ক্ষতি হবে না। একই কথা বলেন, মধ্য খোন্তাকাটা গ্রামের কৃষক আ. হক আকন, নলবুনিয়া জানেরপাড় গ্রামের কৃষক অলিউর রহমানসহ অনেকে।