জেপি নেতার মৃত্যুতে দলের শোক প্রকাশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৭

জাতীয় পার্টি-জেপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বন্দর থানার সভাপতি আলহাজ মুরাদ হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। মুরাদ হোসেন চৌধুরী (৫২) সোমবার মধ্যরাতে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়াশীল চৌধুরী পাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জেপির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। —প্রেস বিজ্ঞপ্তি