তালায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- তালা উপজেলার তৈলকুপি গ্রামের কালিপদ সরকারের ছেলে সুমজিত সরকার (৩৫)।
মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার পর্যন্ত মারা গেছেন ৮৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।
আরো পড়ুন : কাউখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার তৈলকুপি গ্রামের সুমজিত সরকার গত ২১ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে নেয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
