সাংবাদিক পরিচয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৪), আমেনা খাতুন (৪০)। গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের ৫০/১ হাবিব টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতার শহীদুল নিউজ-২১ টেলিভিশন ও এবি চ্যানেলের এমডি পরিচয়দানকারী। আর আমেনা খাতুন নিউজ-২১, এবি চ্যানেল ও সাপ্তাহিক সময়ের অপরাধ পত্রিকার চেয়ারম্যান পরিচয়দানকারী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাকরি দেওয়ার নাম করে ১ হাজার জনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৭০ জনের কাছ থেকে অর্থ আদায় করে।
