জঙ্গিদের পুনর্বাসন নিয়ে জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি ছিল সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের পুনর্বাসন, শাস্তি ও সমাজের মূল স্রোতে নিয়ে আসার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে মত হলো, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ গেছে। সেটা হলো আইএস গোষ্ঠীর বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের বিষয়টি। জাতিসংঘে মার্কিন দূত কেলি ক্রাফট বলেছেন, ইন্দোনেশিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা চালু করা নিয়ে যে প্রস্তাব এনেছে, সেটা খুবই খারাপ। এটা কোনো প্রস্তাব নয়। ইন্দোনেশিয়ার এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদে ১৪টি ভোট পড়েছিল, আর বিপক্ষে শুধু যুক্তরাষ্ট্র। যেহেতু যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা আছে, তাই একমাত্র তারা বিরোধিতা করার ফলে প্রস্তাবটি খারিজ হয়ে গেল। ক্রাফট বলেছেন, 'এই প্রস্তাবে প্রথম ধাপের উল্লেখই নেই। সেটা হলো নিজেদের দেশে তাদের পুনর্বাসনের বিষয়টি। আমেরিকার দাবি, আইএসের বিদেশি যোদ্ধাদের তাদের দেশে শাস্তি দিতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের দেশগুলি অ্যামেরিকার এই মত সমর্থন করেনি। -ডয়চেভেলে