লেবাননে তিন মাসের মধ্যে পুনর্গঠনের কাজ শুরু না করতে পারলে রাজনীতিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রঁ। তিনি বলেন এটাই শেষ সুযোগ। তিনি পলিটিকোকে দেওয়া এক সাক্ষাত্কারে এই হুমকি দেন। গত সোমবার দ্বিতীয়বারের মতো লেবানন সফরে যান ম্যাক্রঁ। দেশটিতে চরম বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক দুর্দশার কারণে বিক্ষোভ চলছে। গতকালও পার্লামেন্টের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত ৪ আগস্ট রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নগরীর অর্ধেটাই ধ্বংসস্তূপে পরিণত হয়। যার ধাক্কায় জনরোষের মুখে গত ১০ আগস্ট হাসান দিয়াব সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ায়। -রয়টার্স
