রাকিটিচের নতুন ঠিকানা চিরচেনা সেভিয়া

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫

বার্সার সঙ্গে ইভান রাকিটিচের ছয় বছরের লাল নীল সম্পর্কের সমাপ্তি হলো। পুরনো ঠিকানা সেভিয়াতে ফিরলেন এই ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার। মঙ্গলবার তার সঙ্গে চার বছরের চুক্তির বিষয়টি জানিয়েছে বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।

৩২ বছর বয়সী রাকিতিচকে পেতে ১৫ লাখ ইউরো খরচ করতে হচ্ছে সেভিয়াকে। তবে শর্ত সাপেক্ষে এর সঙ্গে আরও ৯০ লাখ ইউরো যোগ হতে পারে বলে জানিয়েছে বার্সেলোনা।

২০১৪ সালে রাকিটিচের নেতৃত্বেই ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয় সেভিয়া। সেবছরই বার্সালোনায় পাড়ি জমান এই ক্রোয়েট মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবই জিতেছেন তিনি। ছয় বছরে চারটি লা লিগা ও চারটি কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি।

ইত্তেফাক/এএম