সামপ্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া ব্রাদারহুডস লিমিটেড (Brotherhoods LTD) ইউটিউব চ্যানেলটির অনাড়ম্বর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হলো। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউটিউব চ্যানেলটির কর্ণধার অজেও শাওনের আয়োজনে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এফএ সুমন, সুরকার শাহ এমরান সান, আরজে অন্তর এবং ব্রাদারহুডস লিমিটেডের টিম মেম্বার ও পরিবারবর্গ।
করোনা পরিস্থিতিতে সীমিত আকারের এই আয়োজন সম্পর্কে চ্যানেলটির দেখভাল করা ও কনটেন্ট মেকিংয়ের দায়িত্বে থাকা জুবায়ের আল রুমান ও মাইমুর রহমান মেহেদী বলেন, ২০১৭ সালে আমরা যখন ছোট পরিসরে যাত্রা শুরু করি তখনও ধারণা ছিল না যে এতটা সাড়া আমরা পাবো। ভালো মানের কনটেন্ট তৈরিতে আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। সব বয়সের ভিওয়ার্সদের জন্য মার্জিত ও রুচিসম্মত শর্টফিল্মস, মিউজিক ভিডিও, ফানি সেগমেন্ট উপহার দিয়ে গেছি। এ নিরলস পথচলায় আমাদের সব ধরনের কাজে সাপোর্ট করে গেছে জয়, সাব্বির, নাবিউল ও তালেব সহ টিমের বাকি সদস্যরা।
মূল আয়োজক ও চ্যানেলটির স্বত্বাধিকারী অজেও শাওন বলেন, গত ঈদে আমাদের কোরবানি ঈদ নিয়ে করা একটি অফিসিয়াল গান প্রথমদিনেই ইউটিউবে প্রায় লক্ষাধিক ভিউস অতিক্রম করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সমাদৃত হয়। হয়তো আর কিছুদিনের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সিলভার বাটনটিও হাতে পেয়ে যাব। গত তিন বছরে আমাদের বেশ কয়েকটি কনটেন্ট জনপ্রিয়তা পায় এবং আমরা প্রচুর পজিটিভ ফিডব্যাক পেয়ে এসেছি। যে কারণে আমরা থেমে যাইনি, আর প্রতিনিয়তই নতুন কনটেন্ট তৈরির অনুপ্রেরণা পেয়েছি।
