শোক সংবাদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

নূর হোসনে আরা

কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আহাম্মদ আলী সরকারের স্ত্রী নূর হোসনে আরা (৭৯) মঙ্গলবার মারা যান। তিনি ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। বুধবার দুপুরে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অব.) ডা. মাহাফুজার রহমান ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের মা। তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।