কাদামাটিতে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী ও অভয়ারণ্য সড়ক। বড়জুষ বাজার থেকে কালেঙ্গা বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, সড়কটি মেরামত না হওয়ায় বিপাকে পড়েছেন কালিকাপুর ও মিরাশী উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারি কলেজ ও রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীসহ আশপাশের ১৫টি গ্রামের মানুষ। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, শিগিগরই সরকারের উন্নয়ন প্রকল্প দ্বারা সড়কটি পাকাকরণের কাজ হাতে নেওয়া হবে।
