মনিরামপুরে অপহূত শিশুর লাশ উদ্ধার, হত্যার মূল হোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৩

   মনিরামপুর (যশোর) সংবাদদাতা

মঙ্গলবার রাতে মনিরামপুর থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল (১৫) নিহত হয়েছে। অপরদিকে বিল্লালের স্বীকারোক্তিতে অপহূত শিশু তারিফের লাশ ফেদাইপুর গ্রামের রাস্তার একটি  ছোট কালভার্টের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

তারিফের বাবা ছিদ্দিকুর রহমান জানান, তার ছেলে গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। এ ব্যাপারে মনিরামপুর থানায় জিডি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সমপ্রতি মোবাইল নম্বরসহ একটি চিরকুট তারিফের বাড়ির সামনে পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল তারিফ আমার কাছে। পরে ০১৮৩৪৯২৯৫১৬ মোবাইল নম্বর থেকে তারিফের বাবার কাছে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে ০১৯২১২৪৫৩০০ বিকাশ নম্বরটি দেয়া হয়।

মনিরামপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, চিরকুটে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে বিল্লালকে আটক ও মঙ্গলবার রাতে অপহূত তারিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে বিল্লালের সঙ্গে পুলিশ সাতনল খানপুর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বিল্লাল ঘটনাস্থলে নিহত হয়। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হয়েছে।