রাজশাহীতে একসঙ্গে চার সন্তান প্রসব

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ নাজনিন নাহার (২৮)। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী।

মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনী চিকিত্সক ফাতেমা সিদ্দিকা বিকেল সাড়ে ৩টার দিকে নাজনিনের অস্ত্রোপচার করেন। জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন ছিল আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন দুই পাউন্ড।

বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ।