ভাণ্ডারিয়ায় সিংহখালীতে জেপির কর্মী সভা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের সিংহখালী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইকড়ি ইউনিয়ন জেপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক, সাবেক ইককি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ম আহবায়ক লিটন মুন্সী, হিরণ মুন্সী, বাহাদুর সরদার, ইকড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহবায়ক ওমর ফারুক মনির, সোহাগ শরিফ, স্থানীয় প্রবীণ সমাজ সেবক মো. সুলতান হাওলাদার, মতিন মাস্টার, মো. শাহজাহান হাওলাদার, মো. মতিন হাওলাদার স্থানীয় ছাত্র সমাজনেতা জাকির হাওলাদার, মাছুম বিল্লাহ প্রসুখ। এ সময় বক্তারা বালেন, সিডরে বিধ্বস্ত শুধু ভাণ্ডারিয়াই নয় দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর পক্ষ থেকে নেতৃবৃন্দ সভায় সকল মানুষকে সালাম জানান।