পাঁচবিবিতে ১৭৯ জন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৪

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা 

পাঁচবিবি উপজেলার ১৭৯ জন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অসহায় গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে চার লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পামডো’র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পাঁচবিবি ডিগ্রি কলেজের প্রভাষক সুদর্শন সরকার, একাডেমি সুপারভাইজার শাকিলা পারভীন প্রমুখ। পরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থীকে এক হাজার পাঁচশ’, একাদশ শ্রেণির ৩৬ জন শিক্ষার্থীকে দুই হাজার চারশ’ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৩জন শিক্ষার্থীর প্রত্যেককে চার হাজার পাঁচশ’ টাকা করে প্রদান করা হয়।