মাছরাঙা টেলিভিশনে আজ শুরু হচ্ছে সংগীতের নতুন আয়োজন ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’। প্রতি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করবেন এ অনুষ্ঠানে। নিজেদের পছন্দের গানের পাশাপাশি টেলিফোনে দর্শকদের অনুরোধের গান করবেন। আজ প্রথম পর্বে গান পরিবেশন করবে জনপ্রিয় গানের দল ‘জলের গান’। পালাক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও নন্দিতা। প্রযোজনা করবেন অজয় পোদ্দার।
