মোহসীন হোসেন বাংলাদেশ ব্যাংকের জিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এস এম মোহসীন হোসেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বহাল করা হয়েছে। ১৯৮৮ সালে অফিসার পদে যোগদানের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে বৈদেশিক মুদ্রা নীতি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, বৈদেশিক মুদ্রা অপারেশন ও পরিদর্শন, ব্যাংক পরিদর্শন, সিআইবি, মতিঝিল ও চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি