ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ। সভায় ৩১ ডিসেম্ব্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৫% স্টক ও ৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়
০০০০
বাজারে এলো দেশের জনপ্রিয় ম্যাংগো ফ্রুট ড্রিংক ব্র্যান্ড প্রাণ ফ্রুটোর ‘মাই প্যাক’। প্রাণ ফ্রুটোর নতুন এই প্যাক ২০০ এমএলের পেট বোতলে দেশের সর্বত্র পাওয়া যাবে। মাই প্যাকের দাম পড়বে মাত্র ২০ টাকা। মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন এ পণ্যটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। প্রাণ বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান এসময় উপস্থিত ছিলেন
