ট্রাক ভাড়ার অনলাইন প্ল্যাটফরম জিম ডিজিটাল ট্রাকের এন্টারপ্রাইজ সেবা নিতে ইযোগাযোগ লিমিটেডের সঙ্গে যুক্ত হলো রয়েল সিমেন্ট লিমিটেড।
সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত শেখ মুজিব রোডের কবির মঞ্জিলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের সময় রয়েল সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান (মহাব্যবস্থাপক, এইচআরএম ও অ্যাডমিন) এবং জিম ডিজিটাল ট্রাক তথা ইযোগাযোগ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. জাহেদ মিয়া (রিজিওনাল ম্যানেজার)। এই চুক্তির মাধ্যমে রয়েল সিমেন্ট লিমিটেডের সব পণ্য তাদের ফ্যাক্টরি থেকে সমগ্র চট্টগ্রামে সরবরাহ করবে জিম ডিজিটাল ট্রাক। —প্রেস বিজ্ঞপ্তি
