করোনায় আক্রান্তদের ভোট নয়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

বাফুফে নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত হলে ভোট দিতে পারবেন না। এমনকি লক্ষণ থাকলেও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের শরীরের তাপমাত্রা দেখা হবে। তাপমাত্রা স্বাভাবিক না হলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে গতকাল প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন জানিয়েছেন। বিকালে বাফুফে ভবনে নির্বাচন কমিশন জানায়, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৮ সেপ্টেম্বর দাখিল করা যাবে। আপত্তি দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর। বাছাই ১১ সেপ্টেম্বর। প্রত্যাহার ৮ থেকে ১২ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে ১৩ সেপ্টেম্বর।