মির্জাপুরে বাঁশবাহী ট্রাকে সড়ক ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা মির্জাপুরের গোড়াই-সখীপুর-ঢাকা সড়ক দিয়ে চলছে ছয় চাকার ট্রাক। আর এসব ট্রাক অবৈধভাবে ৫০-৬০ টন বাঁশ বহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। ফলে ২৭ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি -হয়েছে খানা-খন্দ। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর ইসলাম বলেন, সড়ক ও মহাসড়কে ছয় চাকার ট্রাকে অতিরিক্ত বাঁশ বহনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, যারা অবৈধভাবে ছয় চাকার ট্রাকে বাঁশ বহন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।