চিতলমারীতে আখ চাষে ঝুঁকছেন কৃষক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

চিতলমারীতে চাষিরা আখ চাষের দিকে ঝুঁকছেন। উপজেলার সীমান্তবর্তী বলেশ্বর নদীর চর এলাকার জমিতে এ বছর ব্যাপকভাবে আখের আবাদ করা হয়েছে। এখানকার জমিতে গ্যাণ্ডারি, তুরপিন জাতের আখের চাষ করা হয়েছে।

অনেকে আখ বাজারে তুলতে শুরু করেছেন। অতি বৃষ্টির কারণে কিছু খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সারিয়ে তোলার চেষ্টায় অনেকে ব্যস্ত। উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, চর এলাকার জমিতে আখের চাষ করা হয়েছে। ফলন ভালো হলে প্রতি হেক্টর জমি থেকে ৭-৮ লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব।