চিলাহাটী-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে নীলফামারী রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ ‘ট’ কোচটি ড্যামেজ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত ৯ মাসেও কোচটি মেরামত কিংবা নতুন কোচ সংযোজন করা হয়নি। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বামনজাঙ্গা গ্রামের ট্রেনযাত্রী মাহামুদা খাতুন জানান, বাবার অসুস্থতার কথা শুনে দ্রুত রাতে নীলফামারী স্টেশনে আসি। কিন্তু কোচ না থাকায় ফিরে যেতে হয়েছে। পরদিন সকালে রুপসা এক্সপ্রেস ট্রেনে যেতে হয়েছে।
ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ক্যারেজ ও ওয়াগন) পাকশি রেলওয়ে বিভাগ, মমতাজুল ইসলাম বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ১২টি কোচ সংযোজন করা থাকে। কিন্তু পাওয়ার কোচ লোড না নেওয়ার কারণে বেশ কিছুদিন থেকে দুটি শোভন কোচ ও একটি এসি চেয়ারকোচ সংযোজন করা যাচ্ছে না। এর মধ্যে একটি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের অপেক্ষায় আছে। নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম জানান, সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ট’ কোচটি না থাকায় এ অঞ্চলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এতে আয়ও অনেকটাই কমে গেছে।
