টেকনাফ সীমান্তে ৪ লক্ষাধিক ইয়াবা জব্দ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বুধবার রাতে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

গোপন সূত্রে খবর পেয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানরা আইয়ুবের জোড়ায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে আসা একটি নৌকা থেকে ৫/৬ জন লোক বস্তা নিয়ে নেমে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করে ধাওয়া করেন। এ সময় মাদক কারবারিরা বস্তা ফেলে সাঁতার কেটে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তায় তল্লাশি করে ঐ ইয়াবা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।