তালায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

তালা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে চারটি ডাকাতি মামলাসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আবুল কালাম শেখকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আবুল কালাম শেখের বিরুদ্ধে তালা থানায় চারটি ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।