সোনারগাঁওয়ে বন্যা ও করোনাকালে বেকার হয়ে পড়াদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রিমিয়ার ব্যাংক মেঘনা শাখা। গতকাল মেঘনা শিল্পনগরী মাঠে এলাকার ৪৫০টি পরিবারকে এ ত্রাণসহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রিমিয়ার ব্যাংক মেঘনা শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে ত্রাণসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ প্রমুখ।
