করোনাকালীন আর্থিক দুরাবস্থার কথা বিবেচনা করে টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে গ্রিন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা গতকাল সমাবেশ করেছেন। একই দাবিতে তারা গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন। ২৬ আগস্ট অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিভাবকরা বলেন, করোনাকালে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেকেই চাকরি হারিয়েছেন। কেউ মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। কারো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে সংকটে দিন কাটাচ্ছেন। বাড়িভাড়া দিতে না পেরে অনেকে বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন। এ অবস্থায় ফি ৫০ ভাগ কমিয়ে আনতে অনুরোধ করেন তারা। স্কুলের অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা অভিভাবকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন।
