কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৭

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

মঙ্গলবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনমসহ আরো অনেকে।

এদিকে অখ ও অচ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ প্রদান করা হয়েছে।