রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে গতকাল বৃহস্পতিবার চিরুনি অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫০ জন পুলিশ সদস্য এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ১৫২ জনের তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে আটক হয়েছে তিন জন। তাদের মাদক ব্যবসা ও সেবনের দায়ে আটক করা হয়েছে। গতকাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকালের অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার পরিচালক মোসাদ্দেক হোসেন রাজা ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
