ব্রাজিলে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না: বলসোনারো

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৫

ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানিয়েছেন যে করোনার ভ্যাকসিন বের হলে সেটি দেশটির সকল বাসিন্দার জন্য বাধ্যতামূলক করা হবে না । স্থানীয় সময় বৃহস্পতিবার সমর্থকদের সঙ্গে ফেসবুক লাইভে আলাপের সময় এমনটি জানান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, অনেকেই চাচ্ছেন যে ভয়ভীতি দেখিয়ে ভ্যাকসিন প্রয়োগ করাতে। কিন্তু কোনো আইনে এটি করার বিধান নেই ।

এদিকে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরো এর আগে রেডিওতে দেওয়া সাক্ষাতকারে বলেছেন যে সরকারের কাছে কোনো উপায় নেই যদি স্বৈরাচারী শাসন ব্যবস্থা হতো তালে সবাইকে জোর করে ভ্যাকসিন দেওয়ার যেতো। তবে সংক্রমণ বেশি থাকায় ব্রাজিলের সকলকে ভ্যাকসিন দিতে হবে বলেও মনে করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরো।

 সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলে এ পর্যন্ত ৪০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৬১৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।   

ইত্তেফাক/এআর