মুহম্মদ আনিসুল হক
৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিলে ভালো করবেন। ব্যয় বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো বিদেশযাত্রা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ট্রেড ইউনিয়ন কমীরা সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মন ভালো থাকবে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কাউকে দেখে ভালো লাগতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
