শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে শুক্রবার মত্স্য ঘেরে মাছ ধরার সময় বিদ্যুত্স্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুকুর আলী (১৬)। সে উপজেলার ধূমঘাট গ্রামের রমজান গাজীর ছেলে।
উপজেলার ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জি এম শোকর আলী জানান, ঘটনার সময় ঘেরে মাছ ধরার সময় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে শুকুর আলীর মৃত্যু হয়।
