প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৃ তোমাদের স্ব-স্ব স্কুলে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আজ ইসলাম ও হিন্দুধর্ম নৈতিক শিক্ষা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো,
মনোযোগ দিয়ে অনুশীলন করবে, আশা করছি তোমরা সকলেই পরীক্ষায় খুব ভালো করবে।
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা
মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
১. আলো, বাতাস, পানি সব কিছুই কার দান?
উত্তর : আলো, বাতাস, পানি সব কিছুই আল্লাহর দান।
২. আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা কে?
উত্তর : আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ।
৩. আমাদের পাপ পুণ্য কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর : আমাদের পাপ-পুণ্য আমলনামায় সংরক্ষিত থাকে।
৪. তুমি আল্লাহর শোকরিয়া আদায় করবে কী বলে?
উত্তর : আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন - বলে আমি আল্লাহর শোকরিয়া আদায় করবো।
৫. নবি-রাসুলগণের মূল কাজ কী ছিল?
উত্তর : নবি-রাসুলগণের মূল কাজ ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো।
৬.“আল্লাহ বাসিরুন” গুণে গুণান্বিত হতে তুমি কর এমন একটি কাজ লেখ।
উত্তর : ‘আল্লাহ বাসিরুন’ গুণে গুণান্বিত হতে আমি করি এমন একটি কাজ হলো ‘আমি কর্তব্য কাজে অবহেলা করি না’।
৭. নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন কে?
উত্তর : নবি-রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন হযরত জিবরাইল (আ)।
৮. কিয়ামতের ভয়াবহতা জেনে তুমি কী কর?
উত্তর : কিয়ামতের ভয়াবহতা জেনে আমি কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি।
৯. কবরে ফেরেশতাগণ কয়টি প্রশ্ন করেন?
উত্তর :কবরে ফেরেশতাগণ তিনটি প্রশ্ন করেন।
১০.আমলনামায় পুণ্য বাড়াতে তুমি কী কর? কিসের মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করেছেন?
উত্তর : আমলনামায় পুণ্য বাড়াতে আমি নেক কাজ করি। ওহির মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করেছেন।
১১.আখিরাতের জীবন সম্পর্কে তোমার ছোট ভাইকে দেয়া একটি উপদেশ লেখ।
উত্তর : আখিরাতের জীবন সম্পর্কে আমার ছোট ভাইকে অধিক নেক কাজ করার উপদেশ দিব।
১২.“আল্লাহ সর্বশক্তিমান” —এর একটি দৃষ্টান্ত লেখ।
উত্তর : ‘আল্লাহ সর্বশক্তিমান’ এর দৃষ্টান্ত হলো— আকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর শক্তির অধীন।
১৩.পাপ কর্মের জন্য মাফ চাওয়ার পর তোমার করণীয় কী?
উত্তর :পাপ কর্মের জন্য মাফ চাওয়ার পর আমার করণীয় হলো পুনরায় সে কাজ না করা।
১৪. ইমান বলতে কী বোঝায়?
উত্তর : মহান আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। মহানবি (স) আল্লাহর রাসুল। এসব মনেপ্রাণে বিশ্বাস করাকে ইমান বলে।
১৫.“সবকিছুর মালিক আল্লাহ” এ ধারণায় যে বাঁচে, তাকে তুমি কী বলবে?
উত্তর : “সবকিছুর মালিক আল্লাহ” —এ ধারণায় যে বাঁচে তাকে আমরা ইমানদার ব্যক্তি বলব।
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সরবিন্দু সরকার, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১. তুমি জীবসেবা করবে কেন?
উত্তর : জীবসেবা করলে জীবের মঙ্গল হবে। জীবসেবা করলে নিজেরা শান্তি পাব। ঈশ্বর সন্তুষ্ট হবেন।
২.জীব সেবার মাধ্যমে কী লাভ করা যায়?
উত্তর : জীবসেবার মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। কারণ ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করেন।
৩.ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন কেন?
উত্তর : ধর্মদেব ব্রাহ্মণকে পরীক্ষা করার জন্য অতিথি হয়ে এসেছিলেন। ব্রাহ্মণ কেমন জীবসেবা করেন তা পরীক্ষা করতে।
৪.‘যত্র জীবঃ তত্র শিবঃ’ এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘যত্র জীবঃ তত্র শিবঃ’ এ কথাটি দ্বারা বোঝানো হয়েছে, যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব মানে ঈশ্বর।
৫.উঞ্চবৃত্তি বলতে কী বোঝ?
উত্তর : কৃষকেরা জমির ধান কেটে নেওয়ার পর জমিতে যা দু-একটা ছড়া পড়ে থাকে, তা কুড়িয়ে নিয়ে খিদে মেটানোকে উঞ্চবৃত্তি বলা হয়।
৬. ব্রাহ্মণদের পরিবারে ঠিকমতো খাবার জুটত না কেন?
উত্তর : ব্রাহ্মণদের পরিবারে ঠিকমতো খাবার জুটত না, কারণ ব্রাহ্মণ ধর্মসাধনা ও বিদ্যাচর্চায় সময় কাটাতেন।
৭.সবকিছু কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের আরেক নাম কি?
উত্তর : সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা।
৮.জীবনে চলার পথে আমরা কার করুণা লাভ করতে চাই?
উত্তর : জীবনে চলার পথে আমরা ঈশ্বরের করুণা লাভ করতে চাই।
৯.আমরা ঈশ্বরের কী করি? ঈশ্বর কেমন?
উত্তর : আমরা ঈশ্বরের স্তব-স্তুতি করি। ঈশ্বর নিরাকার।
১০.যেখানে জীব, সেখানেই কী? জীবের মধ্যে ঈশ্বর কীরূপে অবস্থান করেন?
উত্তর : যেখানে জীব সেখানেই শিব। জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন।
১১.ঈশ্বর কীরূপে জীবকে পরিচালনা করেন?
উত্তর : ঈশ্বর আত্মারূপে জীবকে পরিচালনা করেন।
১২.আমরা পোষা জীবজন্তুর পরিচর্যা করবো কেন?
উত্তর : আমরা ঈশ্বরের সন্তুষ্টির জন্য পোষা জীবজন্তুর পরিচর্যা করবো।
১৩.আমরা জীবকে কী জ্ঞানে সেবা করবো? জীব সেবা করলে কে সন্তুষ্ট হবেন?
উত্তর : আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। জীব সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হবেন।
