সীতাকুণ্ডে ক্যাপিটাল পেট্রোলিয়াম গ্যাস প্রকল্প উদ্বোধন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে ক্যাপিটাল পেট্রোলিয়াম গ্যাস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জানা যায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় বাড়বকুণ্ড ইউনিয়নস্থ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ক্যাপিটাল পেট্রোলিয়াম গ্যাস লিমিটেডের প্রকল্পের কাজ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসিক মাহমুদ।

এতে আরো বক্তব্য রাখেন— স্থানীয় চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর, প্রতিষ্ঠানের জিএম সাজেদুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।