পিএসজির আরো তিনজনের করোনা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

নেইমার, ডি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেজের পর আরো তিন খেলোয়াড়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নরা টুইটারে জানিয়েছে, সম্প্রতি খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে পরিচালিত পরীক্ষায় তিন জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে তিন জনের কারোরই নাম প্রকাশ করা হয়নি। তবে, ফরাসি ক্রীড়া দৈনিক দৈনিক এল’ইকুয়েপ জানিয়েছে নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও গোলরক্ষক কেইলর নাভাস। মিডফিল্ডার এ্যান্ডার হেরেরাও এদের সবার সঙ্গে ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন। আসছে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগ ওয়ান মৌসুম শুরু করার কথা পিএসজির।