সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে কমছে না করোনা আক্রান্তের সংখ্যা। এর পরও সাধারণ মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। তারা সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে। সংক্রমণের প্রথম দিকে মাস্ক পরা মানুষের সংখ্যা চোখে পড়ার মতো হলেও এখন দিনদিন তা নিম্নমুখী হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। আশাকরি এ নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটিসহ উপজেলা প্রশাসন শিগিগর কাজ শুরু করবে।
