আখাউড়ায় খালের ওপর নির্মাণকাজ বন্ধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগে আখাউড়ায় নির্মাণকাজ বন্ধ করলেন ইউএনও। পরে নির্মাণসামগ্রীও জব্দ করা হয়। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সামনে খালের ওপর পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল আবুল বাশার নামে এক ব্যক্তি। এ ব্যাপারে বাশার জানান, খালপাড়ের দেড় শতক জায়গা আমি ক্রয় সূত্রে মালিক। খারিজও আমার নামে হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরে-এ-আলম বলেন, ঐ ব্যক্তি জায়গাটি নিজের বলে দাবি করলে আমি তাদের বলেছি এসিল্যান্ড দেখবে। তবে দৃশ্যত দেখে মনে হয় এটি সরকারি খালের জায়গা।