নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর শহরের বড়বাজারসহ বিভিন্ন এলাকার সংযোগ সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকালে নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান ১০টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পাধীন’ (ইউজিআইআইপি-৩) এই সড়কগুলোর উন্নয়ন কাজ শুরু হয়েছে।
