দাফনের ৩৪ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা

ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে দাফনের ৩৪ দিন পর কবর থেকে এক পুরুষের লাশ উত্তোলন করা হয়েছে। গত ১ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে প্রথম স্ত্রী শামিমার ঘরে মারা যান এনামুল হক সবুজ। এরপর দাফন করা হয়। পরিবারের দাবি ছিল এনামুলকে তার প্রথম স্ত্রী শামিমা হত্যা করেছে। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদের নেতৃত্বে কবর থেকে এনামুল হক সবুজের লাশ উত্তোলন করা হয়।

ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, এনামুল হক সবুজের মৃত্যু নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আদালত তার লাশ ময়নাতদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শনিবার লাশ উত্তোলন করে শরীয়তপুর মর্গে পাঠানো হয়।