বদলগাছীতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৫

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ৩০ পিস ইয়াবা ও ৩০৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার পাহাড়পুর ইউপির ধর্মপুর গ্রাম থেকে পাঁচ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়। চাপাডাল গ্রামে চাপাডাল আলুর স্ট্রোরের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ একজনকে এবং রসুলপুর গ্রামের দুই নারীসহ তিন জনকে চোলাই মদসহ আটক করে পুলিশ। বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, তাদের ব্যাপারে মাদক আইনে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।