সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিংসম্পর্কিত সব তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে চালু করল এসআইবিএল কল সেন্টার। গ্রাহকরা দেশের যে কোনো মোবাইল অপারেটর থেকে ১৬৪৯১ অথবা দেশের বাইরে থেকে ০৯৬১২০০১১২২ নম্বরে ডায়াল করে প্রত্যাশিত সেবাগুলো পাবেন। ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে এসআইবিএল কল সেন্টারের উদ্বোধন করেন