চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ছুরিকাঘাতে আয়ুব আলী (৫৫) নামে এক প্রাইভেট কার চালক খুন হয়েছে। গত শুক্রবার রাতে আগ্রাবাদ এলাকায় এই খুনের ঘটনা ঘটে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত আয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাসেম শরীফের পুত্র। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, তার মালিক ও বোনের বাসা নগরীর লালখান বাজার এলাকায়। সেখানে কার নিয়ে বেড়াতে এসেছে আয়ুব আলী। ডবলমুরিং থানার পরিদর্শন (তদন্ত) জহির হোসেন ইত্তেফাককে বলেন, ছিনতাইকারীর হাতে খুন হয়েছে মনে হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। আমরা খুনের ঘটনা তদন্ত করে দেখছি। লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
