দগ্ধদের সর্বোচ্চ চিকিত্সা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদরের একটি মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শনিবার জানান, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিস্ফোরণের খোঁজখবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিত্সা প্রদানের নির্দেশ দিয়েছেন।’

শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামে মসজিদে এসি বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে কমপক্ষে ৫০ জন আহত হন। এর মধ্যে ১৭ জন গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।