রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল শরীরে জ্বর অনুভব করেন। শুক্রবার সকালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। একই দিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
