করোনা উদ্বেগের মধ্যেই ইরানে খুললো স্কুল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৭

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ না কমলেও প্রায় সাত মাস পর  ইরানে স্কুল খুলে দেওয়া হয়েছে।  শনিবার থেকে দেশটির সকল স্কুলের কার্যক্রম শুরু হয়েছে।  

 স্কুল খুলে দেওয়ার বিষয়ে একটি ভিডিও কনফারেন্সে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, দেড় কোটি শিক্ষার্থীর শিক্ষাও স্বাস্থ্য ব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলেও শিক্ষা কার্যক্রম আমাদের দেশে বন্ধ হবে না।  

এদিকে করোনা প্রকোপ মাঝে কমলেও সাম্প্রতিক সময় ইরানে ভাইরাসটির সংক্রমণ আবারো বেড়েছে। এমন পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। 

ইরানে এ পর্যন্ত ৩ লাখ ৮২ হাজার ৭৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনা আক্রান হয়ে মারা গেছেন ২২ হাজারের বেশি মানুষ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে ইরান। 

ইত্তেফাক/এআর