নতুন ধারাবাহিক ‘বিবাহ হবে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২

 

বাংলাভিশনে প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার রাত ০৮টা ১৫ মিনিটে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। রওনক হাসান এর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, অ্যানি খান, মনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, শফিক খান দিলু, জান্নাত, রওনক হাসান প্রমুখ।