ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে ফুলবাড়ীর ছোট যমুনা ব্রিজসংলগ্ন ডক্টরস পয়েন্ট অ্যান্ড চৌধুরী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ ক্লিনিকের পরিচালক নূর আলম চৌধুরী জয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকে কর্মরত দুই নারীকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, ক্লিনিকটি সিলগালাসহ ক্লিনিকে ব্যবহূত দুইটি যন্ত্র জব্দ করা হয়েছে।
