মিশ্র বাগানে লাখপতি!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

লেবু আর পেঁপের মিশ্র বাগান করে এখন লাখপতি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর ব্লকের তরুণ উদ্যোক্তা ইমন খান আকাশ। করোনাকালে ১৫০ শতক জমিতে চাষ করা লেবু, পেঁপে এবং লেবুর কাটিংস বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা আয় করেছেন তিনি। ইমন বলেন, সরকারি বা বেসরকারি সংস্থার স্বল্প লাভে ঋণ পেলে এ বাগান অনেক দূর নিয়ে যেতে পারব। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম  বলেন, করোনাকালে লেবু ও পেঁপের চাহিদা বেশি থাকায় ইমন কৃষি বিভাগের পরামর্শে লেবু ও পেঁপের মিশ্র বাগান করে লাভবান হয়েছেন। তার এ খামারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।