তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
কেশবপুর ও তালা উপজেলার আট থেকে ১০টি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম কপোতাক্ষ নদের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। ফলে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে দুই পাড়ের মানুষদের। এলাকাবাসী জানায়, সস্প্রতি নদে অস্বাভাবিক স্রোত ও উজান থেকে নেমে আসা কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে যায়।
সাগরদাঁড়ি বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, গত বছর প্রায় ১ লাখ টাকা ব্যয় করে সাঁকোটি সংস্কার করা হয়। প্রায় এক মাস আগে সাঁকোটি ভেঙে গেলেও অর্থকষ্টে মেরামতে বিলম্ব হচ্ছে।
