মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
৫৮ বিজিবি রবিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে মহেশপুর লড়াইঘাট ও যাদবপুর সীমান্তে ভারতীয় মদ ও নেশার সিরাপ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত যাদবপুর বিওপির টহল দল উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ৪৬ বোতল মদ জব্দ করে। এ ব্যাপারে পৃথক পৃথক মামলা হয়েছে। ৫৮ বিজিবির সিও লে. কর্নেল কামরুল আহসান জানান, উরধষবী উঈ সিরাপটি ভারত থেকে আসছে। এটি ফেনসিডিলের অনুরূপ একটি মাদক।
